ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় সুদ কারবারির খপ্পরে পড়ে নিঃস্ব বহু পরিবার


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ১১:১৬

চট্টগ্রামের সাতকানিয়ায় এক সুদ কারবারি নারীর খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে বহু পরিবার। এমনকি মাত্র ৫০ হাজার টাকার বিপরীতে ৩ লাখ টাকা পরিশোধের পরও এক পরিবারের বিরুদ্ধে উল্টো ১৩ লাখ টাকার মামলা দায়েরের অভিযোগ উঠেছে ওই নারীর বিরুদ্ধে। ওই নারী উপজেলার ছদাহা ইউপির আজিমপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় মহিলা আ'লীগ নেত্রী। 

এ বিষয়ে মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শনিবার (১২ অক্টোবর) উপজেলার একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাইমিনুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, প্রতিটি মানুষের চলমান জীবনে আর্থিক সংকট থাকে। আমরা আর্থিক সংকটে পড়ে বিভিন্ন সময়ে রেহেনা আক্তারের কাছ থেকে টাকা নিয়েছি। টাকা নেওয়ার সময় প্রতিটি পরিবারের কাছ থেকে প্রতি ২০ হাজার টাকার পরিবর্তে একটি তিনশত টাকা মূল্যের খালি স্টাম্প ও একটি করে খালি চেক দিতে হয়েছে। আমাদের টাকার একান্ত প্রয়োজন ছিল তাই আমরা প্রত্যেকেই সরল বিশ্বাসে তাকে টাকার বিনিময়ে স্টাম্প এবং খালি চেক প্রদান করেছি। যদিও আমাদের মাঝে মৌখিক চুক্তি ছিল টাকা ফেরত দিলে আমাদের স্টাম্প ও চেক ফেরত দেবেন রেহেনা আক্তার। কিন্তু তিনি টাকা নিয়ে আমাদের স্টাম্প এবং চেক ফেরত দিবে বলে উল্টো তার কয়েকগুন বেশী টাকা দাবি করে আদালতে মামলা দায়ের করে দেন। পরবর্তীতে মামলা প্রত্যাহার করবেন বলেও একাধিকবার টাকা নেন। আমরা প্রতিবার তাকে বিশ্বাস করেছি এই ভেবে যে, তিনি টাকা নিয়ে মামলা প্রত্যাহার করে অন্তত আমাদেরকে তার হয়রানি থেকে মুক্তি দিবেন। কিন্তু তিনি তা না করে উল্টো এখন আমাদেরকে নিয়মিত হুমকি দিচ্ছেন এবং আরো অতিরিক্ত টাকা দাবি করছেন। 

লিখিত বক্তব্যে মোহাইমিন আরো বলেন, এই সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীদের একজন হুমায়ুন কবির। তিনি গত ২০১৭ সালে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছিলেন। বিনিময়ে রেহেনা আক্তার তার কাছ থেকে একটি খালি স্টাম্প এবং একটি খালি চেক নিয়েছিলেন। পরবর্তীতে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত উক্ত টাকার বিনিময়ে প্রতি মাসে রেহেনাকে ২ হাজার ৫ শত টাকা করে প্রতি বছরে ৩০ হাজার এবং ৪ বছরে মোট ১ লক্ষ ২০ হাজার  টাকা ৫০ হাজারের বিনিময়ে সুদ আদায় করেন। উল্লেখ্য যে, কয়েকমাস পরে মূল ৫০ হাজার টাকা পরিশোধ করতে চাইলেও সে টাকা ফেরত নেয়নি। বরং তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিভিন্ন ক্ষমতাসীন নেতাদের দিয়ে হুমকি ধমকি প্রদান করেন এবং সুদ দিতে বাধ্য করেন। পরবর্তীতে করোনাকালীন সময়ে সুদ পরিশোধ করতে অপারগ হলে রেহেনা আক্তার বিভিন্ন হুমকি ধমকি দিয়ে হুমায়ুন কবিরের চেক দিয়ে আদালতে তার বিরুদ্ধে আদালতে ১৩ লক্ষ টাকার একটি মিথ্যা মামলা দায়ের করেন।

একইভাবে নুরুন্নাহারে বিরুদ্ধে ১০ লক্ষ টাকার মামলা করেন এবং আরো অনেক পরিবারের বিরুদ্ধে ১০ লক্ষ, ১৫ লক্ষ, ২০ লক্ষ টাকা করে মামলা করেছেন। এছাড়াও নিয়মিত হয়রানি করে যাচ্ছেন কহিনুর আক্তার, নুরুন্নাহার, ওয়াহিদুর রহমানে, সাহাবুদ্দীন, আরিফুল ইসলাম, ফরিদ, ছফুরা বেগম, রফিক, এহসানুল কবির সহ অন্তত অর্ধশত পরিবারকে। এই আবস্থায় আমরা এই মহিলার এমন অত্যাচার, মামলা ও হয়রানি থেকে মুক্তি পেতে সাংবাদিকগণ, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় সকল সংস্থার কাছ থেকে সহযোগীতা কামনা করছি। 

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রেহেনা আক্তারকে ফোন দিলে তিনি কথা বলেননি৷ কিন্তু তার মেয়ে বলেন, আমার মা চাকরি করে। তিনি মধ্যস্থতা করেছেন মাত্র। তাছাড়া ছয় বছর ধরে আদালতে মামলা চলমান। এই মুহূর্তে আমরা তো কিছু করতে পারব না। যদি কেউ মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে মানহানি মামলা করব।

T.A.S / জামান

‎সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ

ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র‍্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা