ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১২-৫-২০২৬ বিকাল ৫:৯

আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউট এবং পটুয়াখালী সদর হাসপাতালের পৃথক আয়োজনে দিবসটি উদযাপিত হয়। সকালে পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে। পরে ইনস্টিটিউটের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক হেলথ নার্স (ডিপিএইচএন) কাজল রানী দাস। নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মাহমুদা সুলতানা মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নার্সিং ইনস্ট্রাক্টর জোছনা রানী, ফাতেমা বেগম, রুবিনা ইয়াসমিন এবং ডিপিএইচএন মমতাজ খানমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অন্যদিকে,পটুয়াখালী সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগেও পৃথক একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আর্তমানবতার সেবায় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের অবদান স্মরণ করে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৮২০ সালের ১২ মে ইতালিতে জন্মগ্রহণ করা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সম্মানার্থেই ১৯৭৪ সাল থেকে বিশ্বব্যাপী এই দিনটি আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালিত হয়ে আসছে। পটুয়াখালীর নার্সিং কর্মকর্তারা পেশাগত নিষ্ঠা ও সেবার মানসিকতা বজায় রাখার শপথের মধ্য দিয়ে দিবসটি অতিবাহিত করেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার