হাটহাজারীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের উদ্ধোধন করেন প্রতিমন্ত্রী মীর হেলাল
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়নাধীন সরকারের বহুমুখী উন্নয়ন প্রকল্পসমূহ উদ্ধোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
মঙ্গলবার (১২মে) দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে ঘুরে সড়ক কার্পেটিং, আরসিসি ঢালাই, ড্রেন নির্মাণ ও ব্রিজসহ জনগুরুত্বপূর্ণ অবকাঠামো কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন তিনি।
পৌরসভার শিলছড়ি সড়ক,জমাদার বাড়ী সড়ক,আজিম পাড়া ও হাশেম কর্ণেল সড়কের উদ্ধোধন করেন এবং কার্পেটিং, হার্ডসোল্ডার ও আধুনিক সারফেস ড্রেন নির্মাণ কাজের পাশাপাশি পথচারীদের নিরাপত্তায় স্ট্রীট লাইট স্থাপনের অগ্রগতি দেখেন তিনি।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় সড়ক উন্নয়ন গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ছোট কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয় সড়ক ও সবুজ টিলা সড়কে ১০০০ মিটার এইচবিবি (HBB) করণের কাজ পরিদর্শন করেন।
এছাড়াও এলাকাবাসীর যাতায়াত সহজ করতে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সেতুর নির্মাণ কাজ তদারকি করেন:
ফরহাদাবাদ আনামিয়া বাড়ী সড়কে পদুয়া ছড়ার ওপর ৫.০০ মিটার ব্রিজ।ধলই কাটাখালী খালের ওপর ভবানী বাড়ি সড়কে ৬.০০ মিটার ব্রিজ।ফরহাদাবাদ প্যারালাল খালের ওপর শাহ মনোহর সড়কে ৬.০০ মিটার ব্রিজ।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।
উদ্ধোধন শেষে প্রতিমন্ত্রী উপজেলা ছোট কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়োজনে এক সমাবেশে যোগ দেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত