প্রায় দুইশ’ বাইকারের অংশগ্রহণে নড়াইলে সুজুকি রাইডার্স ডে
নড়াইলে জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানি সুজুকির দিনব্যাপী রাইডার্স ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নড়াইল শহরের পুরাতন টার্মিনাল সংলগ্ন সুজুকির অথোরাইজড ডিলার সাবিব অটো গ্যালারীর স্বত্বাধিকারী মো: আনিসুল আজমের উদ্যোগে শহর সংলগ্ন চিত্রা রিসোর্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুইশ গ্রাহক অংশ নেন।প্রায় দুইশ সুজুকি রাইডার্স অনুষ্ঠানস্থলে যোগ দিতে বেলা ১১টার দিকে পুরাতন টার্মিনাল সংলগ্ন সুজুকির অথোরাইজড ডিলারের সামনে থেকে মোটরসাইকেল র্যালীযোগে চিত্রা রিসোর্টে গিয়ে পৌঁছায়। এখানে সুজুকির অথোরাইজড ডিলার সাবিব অটো গ্যালারীর স্বত্বাধিকারী মো: আনিসুল আজমসহ সুজুকির কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান। দিনব্যাপী এই আয়োজনে রেজিস্ট্রেশন শেষে অনুষ্ঠিত হয় মিলন মেলা, সৌখিন ফুটবল, বাস্কেটবল প্রতিযোগিতা, মোরগলড়াই, ¯েøারেস, র্যাফেলড্র, কুইজ, সুইমিংপোলের অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জমান। বিশেষ অতিথি ছিলেন নড়াইলের ট্রাফিক বিভাগের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর এ এম কামরুল ইসলাম।আরও উপস্থিত ছিলেন সাবিব অটো গ্যালারীর স্বত্বাধিকারী মো: আনিসুল আজম, সুজুকি রিজিওনাল ম্যানেজার মো: ওলিউর রহমান,এরিয়া ম্যানেজার মো: তরিকুল ইসলাম,এরিয়া সার্ভিস ম্যানেজার মো: উজ্জ্বল হোসেন, টেরিটরি ম্যানেজার আব্দুল্লাহ আফিফ সাদমান।
আয়োজকরা বলেন, রাইডার্স ডে বাইকারদের একধরনের মিলনমেলা। এটি একটি ব্যতিক্রমী ইভেন্ট, যা রাইডারদের মধ্যে ব্র্যান্ডের জনপ্রিয়তা আরও বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।অনুষ্ঠানে কয়েকটি ইভেন্টে গ্রাহকদের মাঝে র্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কারও বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ