ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১২-৫-২০২৬ রাত ৮:৫

যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমানের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকালে নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতি এবং অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বুধবার (১৩ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের আহবান করা হয়েছে। মঙ্গলবার বিকালে নওয়াপাড়া রেলস্টেশন বাজার থেকে বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যা- এলাকায় এসে শেষ হয়। পরে জেলা পরিষদের মার্কেটের সামনে যশোর-খুলনা মহাসড়কে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপদেষ্টা ও নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সমিতির সহ-সভাপতি মশিয়ার রহমান মশি, যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, সমিতির সহ-সভাপতি নূর আলম পাটোয়ারী, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও সাবেক পৌর মেয়র রবিউল হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাঘা, যশোর জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মোল্যা, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ রানা প্রমুখ। সভা সঞ্চালনা করেন শ্রমজীবী সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোল্যা হাবিবুর রহমান হাবিব। পথসভা চলাকালে প্রায় পৌনে এক ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। সভায় বক্তারা বলেন, নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক আনিছুর রহমান হত্যাকা-ের ৫দিন অতিবাহিত হয়েছে। অথচ পুলিশ এখনো হত্যাকা-ের প্রধান আসামি শাহ মো. মাহমুদসহ চিহ্নিত জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। প্রধান খুনিসহ হত্যাকা-ে জড়িত সকলের গ্রেপ্তারের দাবিতে বুধবার (১৩ মে) শিল্প ও বন্ধর নগরী নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহবান জানান বক্তারা

Aminur / Aminur

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ