নতুন রেকর্ড গড়ল ইলন মাস্কের স্পেসএক্স
নতুন রেকর্ড গড়েছে ইলনমাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রথমবারের মতো স্টারশিপ রকেটের সুপার হেভি বুস্টার উৎক্ষেপণের পর প্যাডে ফিরে এসেছে। চারবার ব্যর্থ হওয়ার পর পঞ্চমবার এটি সফল হয়েছে। ফলে বিষয়টি নিয়ে উচ্ছাস প্রকাশ করেছে ইলন মাস্ক। রোববার (১৩ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার স্টারশিপ রকেটের সুপার হেভি বুস্টার উৎক্ষেপণ প্যাডে নিরাপদে এবং সফলভাবে অবতরণ করেছে।
এ দিন স্থানীয় সময় সকাল ৭টা ২৫ মিনিটে রকেটটি টেক্সাসের বোকাচিকা মহাকাশ কেন্দ্র উৎক্ষেপণ করা হয়। একপর্যায়ে দ্বিতীয় ধাপের মহাকাশযানটি আলাদা হয়ে ভারত মহাসাগরে পড়ে যায়। আর সুপার হেভি বুস্টর উৎক্ষেপণ কেন্দ্রে ফিরে আসে।
বুস্টারটি উৎক্ষেপণ কেন্দ্রে ফিরে আসায় বিষয়টি বিরাট অর্জন হিসেবে দেখছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, টাওয়ার রকেটটি ধরে ফেলেছে।
অন্যগ্রহে মানুষের বসতি স্থাপনের জন্য যাওয়ার উপযোগী রকেট তৈরি করার স্বপ্ন দেখছেন ইলন মাস্ক। যার মাধ্যমে একেকবারে শ খানেক লোককে মঙ্গলগ্রহসহ চাঁদে নিয়ে যাওয়া যাবে। এছাড়া এটিকে বারবার ব্যবহার করা সম্ভব হবে। স্টারশিপ রকেটকে এ ধরনের ব্যবহারের উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে।
T.A.S / T.A.S
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের