ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিপিএলের ড্রাফটে নায়ক শাকিব খান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ১২:২৯

রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে সকাল থেকে শুরু হয়েছে বিপিএলের প্লেয়ার ড্রাফট। এটি হবে বিপিএলের একাদশ আসর, অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে।

এ টুর্নামেন্টে সাতটি দল অংশগ্রহণ করবে। এবার দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বড় আকর্ষণ হলো টালিউড অভিনেতা শাকিব খানের অন্তর্ভুক্তি। ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আছেন তিনি। প্লেয়ার্স ড্রাফটেও আছেন এই তারকা। শাকিবের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের টেবিলে আছেন আরেক অভিনেতা ইমন।

এর আগে বিপিএলের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম বাছাই করতে দেশ-বিদেশের অনেক ক্রিকেটপ্রেমী মানুষের সাড়া পেয়েছি। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’।

আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস কাঙ্খিত সাফল্য অর্জন করবে, এটাই আমার বিশ্বাস- যোগ করেন শাকিব।

T.A.S / T.A.S

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে