বিপিএলে দল পেলেন মাশরাফি, খেলবেন যাদের হয়ে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১ তম আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে আজ। যেখানে দল পেয়েছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত দুই আসরের মতো আরও একবার নামবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ৪০ লাখ টাকা পারিশ্রমিকে ক্যাটাগরি ‘বি’ থেকে তাকে নিয়েছে সিলেট।
গেল আসরে জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে বিপিএলের মাঝপথ থেকে বিরতি নিয়েছিলেন মাশরাফি। ওই সময় তার অনুপস্থিতিতে মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক ঘোষণা করেছিল সিলেট।
আগে থেকে হাঁটুর সমস্যায় ভুগছেন মাশরাফি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই লম্বা সময় ধরে। গত আসরে পুরোপুরি ফিট না থাকায় বিপিএল খেলার আদর্শ অবস্থায় নেই বলে স্বীকার করেছিলেন ৪১ বছর বয়সি এই পেসার। এরমধ্যে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে মাশরাফির বিরুদ্ধে মামলাও হয়েছে।
T.A.S / T.A.S
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ
‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে
Link Copied