ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বিপিএল ড্রাফট: এখনো অবিক্রিত রিশাদ হোসেন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ১:৯

সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। তার আগে আজ অনুষ্ঠিত হচ্ছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের ড্রাফট। এরই মধ্যে তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এখনো অবিক্রিত থেকে গেছেন সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে জাতীয় দলে নিয়মিত হয়ে ওঠা রিশাদ হোসেন। 

প্লেয়ার্স ড্রাফটে দেশি ‘এ’ ক্যাটাগরিতে থাকা ১২ জনের মধ্যে ১১ জনই এরই মধ্যে দল পেয়ে গেছেন। এখনো অপেক্ষায় ভারতে বাজে সিরিজ কাটিয়ে আসা রিশাদ। বিপিএলের সর্বশেষ আসরে এই লেগ স্পিনার ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। তবে দলে থাকলেও খুব একটা খেলার সুযোগ পাননি।

প্লেয়ার্স ড্রাফটের প্রথম রাউন্ড থেকে প্রতিটি দল ৪ জন দেশি ও ২ জন বিদেশি দলে ভিড়িয়েছে। এবারের ড্রাফটের শুরুতেই ছিল দেশি তারকাদের নাম। তাতে সবার আগে ডাক পেয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তাকে দলে টেনেছে দুর্বার রাজশাহী। এরপরেই লিটন দাসকে নেয় ঢাকা ক্যাপিটালস। বড় খেলোয়াড়ের পেছনে যায়নি চট্টগ্রাম কিংস। তবে শুরুর দিকে আগ্রহের তালিকায় ওপরের দিকে ছিলেন পেসাররাই। 

দল পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তিনি আরও একবার নামবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তার মতোই আগের দল ফরচুন বরিশালে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় রাউন্ডে স্পিনারদের অনেককে দলে দেখা গেলেও তাতে উপেক্ষিতই থেকে গেছেন রিশাদ। 

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা