ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে সড়ক ভেঙে পুকুরের পরিণত, প্রাণ যাচ্ছে শিশু থেকে বৃদ্ধদের


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ১:৫৪

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শত বছরের পুরনো নোয়াপাড়া থেকে ভাইয়ারা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক ভেঙে পুকুরে পরিণত হয়েছে। এতে শিশু থেকে বৃদ্ধরা পড়ে হাত-পা ভেঙেছে, এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে।

স্থানীয়রা জানান, গত ১০ বছর ধরে সড়কটি এভাবে সংস্কারের অভাবে ভাঙা অবস্থায় রয়েছে। এই ভাঙা সড়কে পড়ে শিশু থেকে বৃদ্ধদের হাত-পা ভেঙেছে। এমনকি এক শিশুর মৃত্যুও হয়েছে। সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে ৮ থেকে ১০ হাজার মানুষের। স্থানীয় চেয়ারম্যান-মেম্বার বারবার আশ্বস্ত করলেও ১০ বছরে নজর দেয়নি সড়কটিতে। আমরা আর কারো প্রাণ হারাতে চাই না। আমাদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা হোক।

এ বিষয়ে জানতে জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন মজুমদারের সাথে দেখা করতে গেলে পরিষদে না পেয়ে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এমএসএম / জামান

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত