দীর্ঘ অপেক্ষার পর দল পেলেন রিশাদ
চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১১টা থেকে শুরু হয়েছে ড্রাফটের কার্যক্রম। ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার থেকে পছন্দের দল গড়তে পারবেন ফ্রাঞ্চাইজিগুলো।
ড্রাফটে দেশি ‘এ’ ক্যাটাগরিতে থাকা ১২ জনের মধ্যে ১১ জনই দল পেয়েছিলেন আগেই। তবে অপেক্ষায় ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বেশ দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে এই টাইগার লেগ স্পিনারকে। অবশেষে পান দল। তাকে নিয়েছে তামিম-মুশফিকের ফরচুন বরিশাল।
এছাড়া তৃতীয় সেটের প্রথম রাউন্ডে দল পেয়েছেন সাব্বির রহমান ও এবাদত হোসেন। সবশেষ আসরে খেলতে পারেননি এই দুই ক্রিকেটার। এবার সাব্বিরকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। আর ইনজুরি থেকে ফেরা পেসার এবাদতকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।
এমএসএম / এমএসএম
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি