কামারখন্দে নুরুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেন, ক্ষমতায় যেতে হলে আমাদের অনেক পথ অতিক্রম করতে হবে। পুকুর দখল করা বাদ দিন, এসবের সময় এখন নয়। পৃথিবীতে অনেকেই অত্যাচারিত হয়েছে। আপনাদের ধৈর্য ধরাটা উচিত ছিল। জনগণের ভোটেই আমদের সরকার গঠন করতে হবে। সাধারণ মানুষের ভালোবাসা দিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ সরকারসহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।
উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ দোয়া ও স্মরণসভায় উপস্থিত হয়ে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
T.A.S / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার