ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শাহজাদপুরে সরিষা বীজ ও সার বিতরণ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ৪:৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি, সরিষা বীজ এবং সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভজিৎ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম ও শাহজাদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এমএ জাফর লিটন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ১০ হাজার ২০০ কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএফপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক