সিনেমার পর সুনোহ এখন যা করছেন
অভিনেত্রী ও মডেল সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ সিনেমা দিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। নাটকে তাঁকে খুব একটা মুখ দেখান না তিনি। তবে বিশেষ কোনো উৎসব আয়োজনের নাটকে প্রস্তাব পেলে অভিনয়ে তাঁকে দেখা যায়। দুই বছর আগে ভালোবাসা দিবসে ‘শূন্য থেকে শুরু’ নাটকে তাঁকে দেখা যায়। এরপর নাটকে ছিল তাঁর দীর্ঘ বিরতি। সর্বশেষ বিরতি ভাঙলেন রাগিব আহমেদ পিয়ালের পরিচালনায় ‘দাবাঘর’ নাটক দিয়ে। আবারও নাটকের কাজে তাঁকে পাওয়া গেল।
একটি নয়, দুটি নাটকে অভিনয় করেছেন তিনি। মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘তুমি আমি, আমি তুমি’ ও ‘ছুঁয়ে দেখা স্পন্দন’ নাটকে এ অভিনেত্রীকে দেখা যাবে আরশ খানের বিপরীতে।
গতকাল সুনেরাহ বলেন, ‘বেশ বিরতির পর নাটকের অভিনয় করেছি। দুটি নাটকই রোমান্টিক গল্পের। বান্না [মাবরুর রশিদ বান্না] ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল অসাধারণ। নাটকে গল্প সম্পর্কে বিস্তারিত বলতে চাই না। আমি চাই দর্শক পর্দায় কাজটি দেখুক।’
মাবরুর রশিদ বান্নাহ বলেন, ‘সুনেরাহকে নিয়ে প্রথমবার কাজ করেছি। অভিনয়ে সে মুগ্ধতা ছড়িয়েছে। এক টানা দুটি নাটকের কাজ করছি তাঁকে নিয়ে। গতকাল শেষ হয়েছে নাটকের দৃশ্যধারণ। আশা করছি, সুনেরাহর সঙ্গে অভিনেতা আরশ খানের জুটি দর্শক গ্রহণ করবেন। ’
সুনেরাহ অভিনীত প্রথম ছবি ‘ন ডরাই’ মুক্তি পায় ২০১৯ সালে। এ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। পরে তিনি অভিনয় করেন ‘অন্তর্জাল’ সিনেমায়। এরপর আর কোনো সিনেমায় তাঁকে দেখা যায়নি। সিনেমা ও নাটকের কাজের পাশাপাশি ওয়েব মাধ্যমেও আলো ছড়িয়েছেন সুনেরাহ।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ