সাবেক মন্ত্রী ড. রাজ্জাক আটক : মধুপুর-থনবাড়ীতে মিষ্টি বিতরণ
সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকের গ্রেফতার হওয়ার খবরে মধুপুর ও ধনবাড়ীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক তার গ্রেফতারের খবর আসামাত্র রাত সাড়ে ৮টার দিকে মধুপুর ও ধনবাড়ীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। দুই উপজেলার বিএনপি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও আনন্দ মিছিল করে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
মধুপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মিছিল শেষে রাত ৯টার দিকে মিষ্টি বিতরণ করেন। মিছিলপরবর্তী উভয় উপজেলা শহরের বাসস্ট্যান্ডে তাৎক্ষণিক সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতৃবৃন্দ।
সাবেক মন্ত্রীর নিজস্ব উপজেলা ধনবাড়ী বাসস্ট্যান্ডের সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এসএমএ সোবাহান, বিএনপি নেতা মিন্টু তালুকদার, খায়রুল মন্সি বক্তৃতা করেন।
মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরের সমাবেশে বিএনপির একাংশের সাবেক নেতৃবৃন্দদের মধ্যে আব্দুল লতিফ পান্না, যুবদলের সাবেক নেতা আব্দুল মান্নান বক্তৃতা করেন।
ড. রাজ্জাক আওয়ামী লীগ সরকারের শাসনামলে টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসন থেকে ২০০১ সালের পর টানা সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত নবম সংসদে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দশম সংসদে অর্থ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ২০১৮ সালের একাদশ সংসদে কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান হয়নি।
জুলাই-আগস্টে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের পরিণতি এক দফা দাবির আন্দোলনের তোপের মুখে পড়ে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। আগের দিন ৪ আগস্ট আ’লীগের পক্ষে ড. রাজ্জাক সংবাদ সম্মেলন করে সরকারের অবস্থান পরিষ্কার করেন। কিন্তু ৫ আগস্ট সরকারের পতন হয়। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর আব্দুর রাজ্জাককে আর জনসমক্ষে দেখা যায়নি।
এদিকে হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি-মন্ত্রীসহ শীর্ষপর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলা হতে থাকে। ওই মামলায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতা, সাবেক মন্ত্রী-এমপিরা গ্রেফতার হচ্ছেন। টাঙ্গাইল সদর ও মধুপুর থানায় ড. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। মামলা ও আটকের ধারাবাহিকতায় সোমবার রাতে তিনি গ্রেফতার হলেন।
T.A.S / জামান
সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস
মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন