ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু সতর্কতায় আদাবরে বিএনপির মাইকিং ও লিফলেট বিতরণ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ১:৪১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডেঙ্গুর সতর্কতা ও ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে এলাকাজুড়ে মাইকিং এবং লিফলেট বিতরণ করেছে আদাবর থানা বিএনপি'র নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে আদাবর থানার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হাসান জীবনের নেতৃত্বে এ কার্যক্রম চালানো হয়।

আদাবর এলাকার রিং রোড, নবোদয় বাজার,শেখেরটেক,সুনিবিড় হাউজিং ও শ্যামলী হাউজিং এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদেরসহ বাসিন্দাদের ডেঙ্গু মশা প্রতিরোধে লিফলেট বিতরণ ও ডেঙ্গু রোগ সম্পর্কে সতর্ক করা হয়। এছাড়াও, সিটি কর্পোরেশনের পাশাপাশি এই এলাকা জুড়ে ডেঙ্গু মশা প্রতিরোধে পুরো এলাকায় থাকা খাল ও ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার আশ্বাস দেন বিএনপির নেতাকর্মীরা। 

এ সময় আদাবর থানা বিএনপি'র সাবেক আহবায়ক নাসির উদ্দিন,যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ,মাসুম বাবুল,বিল্লাল পাটোয়ারী,মেহেদি জ্জামান, (মেহেদী) ও আদাবর থানা বিএনপির আহবায়ক সদস্য রফিকুল ইসলাম রফিক ও হাবিবুর হাসান হাবিব উপস্থিত ছিলেন।

এছাড়াও, আদাবর থানার অন্তর্গত ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর আলী,সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান নান্নু সহ আদাবর থানার বিএনপিসহ যুবদল,ছাত্রদল শ্রমিকদল কৃষকদল এল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই কার্যকর চলবে আগামী কয়েকমাস বলে জানান, বিএনপির নেতারা।

এমএসএম / জামান

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়