ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছার গদাইপুর ইউপির উদ্যোগে কর ও সেবা মেলা অনুষ্ঠিত


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৩:২৫

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ডরপ ইভলভ প্রকল্পের সহযোগিতায় ও গদাইপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কর ও সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজামানের সভাপতিত্বে এ সেবা মেলা অনুষ্ঠিত হয়।

ডরপ ইভলভ প্রকল্পের ফ্যাসিলিটেটর রোমানা পারভীনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্ছু, ইউপি সচিব মো. বেলাল হোসাইন, ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী, মো. মোবারক হোসেন, জাহানারা বেগম, নাজমা বেগম, খুকু মনি বেগম। এ সময় সিএসও সিবিও সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর ও সেবা মেলায় ইউনিয়ন কৃষি সেবা, প্রানিসম্পদ, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য কেন্দ্র, ডিজিটাল তথ্য সেবা, ডরপ ইভলভসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্টল লক্ষ্য করা যায় এবং তারা তাদের সেবা সম্পর্কে আগত নাগরিকদের অবহিত করেন।

গদাইপুর ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগণ কর গ্রহণসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা এবং ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে যেসব সেবা প্রদান করা হয় সে সম্পর্কে জনগণকে অবহিত করেন। কর মেলায় তিনজন শ্রেষ্ঠ কর প্রদানকারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্কুলছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

কর ও সেবা মেলায় অতিথিরা কর দেয়ার প্রতি গুরুত্বারোপ করে বলেন, কর ও সেবা একসূত্রে গাঁথা। তাই আমাদের নিয়মিত কর দিতে হবে। তবেই মিলবে কাঙ্ক্ষিত সেবা।

এমএসএম / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত