ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে হাত ধোয়া দিবস পালিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৩:৪৮

নওগাঁর ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে। সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন ও ডাসকো ফাউন্ডেশন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে হাত ধোয়া দিবসের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন- ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভি, ডাসকো ফাউন্ডেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার (সিডিও) মোসা. আরিফা, ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, ধামইরহাট প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক মাসুদ সরকার।

উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার কুণ্ডু, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, বিএমডিএ সহকারী প্রকৌশলী আন্নাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা (রিপা), ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন কোরাইয়া, মডেল প্রেসক্লাবের সভাপতি অনিন্দম মাহমুদ প্রমুখ।

এমএসএম / জামান

কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল