ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নাগরপুরে লাগামহীন দ্রব্যমূল্যে মধ্যবিত্তের পকেটে টান


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৪:৩০

টাঙ্গাইলের নাগরপুর বেশ কিছুদিন হলো বাজারে সবজির দাম চড়া। তার মধ্যে টানা কয়েক দিনের বৃষ্টি যেন ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে। বৃষ্টির অজুহাতে সবজির দাম আরো বাড়ানো হয়েছে। বাজারে বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহের চেয়ে ১০-২০ টাকা বেশি। কিছু সবজির দাম আবার কেজিপ্রতি শতকও ছাড়িয়েছে। তবে এই দাম নির্ধারণকরণে নেই কোনো বাজারে মনিটরিং টিম।

মঙ্গলবার (১৫ অক্টোবর) নাগরপুর সদর বাজার ঘুরে দেখা গেছে, উচ্চমূল্যে বিক্রি হচ্ছে শাকসবজি, চিনি, চাল, আটা, ডাল ও মাছ মাংস, টমেটো ৩২০ টাকা, মরিচ ৪০০ টাকা, ধনিয়া পাতা ৫৫০ টাকা, গাজর ২৪০ টাকা, ডিমের হালি ৬০ টাকা, লাউ ১০০ টাকা প্রতি পিস, বেগুন ১০০ টাকা, কচুর লতি ১০০ টাকা, পটল ৮০ টাকা, ঢেঁড়স ১২০ টাকা, শসা ৬০ টাকা, সিম ২৫০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি, করল্লা ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, বরবটি ১৪০ টাকা, লাল শাক ৪০ টাকা, বাঁধাকপি ৮০ টাকা, চাল ৭০ টাকা, ডাল ১৫০ টাকা, আলু ৫৫ টাকা, পেঁয়াজ ১২০ টাকা, রসুন ২৪০ টাকা, জিরা ৬৬০ টাকা, হলুদ ২৫০ টাকা, শুকনা মরিচের গুঁড়া ৬০০ টাকা,  আদা ২০০ টাকা, চিনি ১৪০ টাকা, আটা ৫০ টাকা, বয়লার মুরগি ১৯০ টাকা, গরু মাংস ৭০০ টাকা, খাসি মাংস ১০০০ টাকা, রুই মাছ ৩০০ থেকে ৪০০ টাকা কেজি।

বাজারের দাম সম্পর্কে জানতে চাইলে নাগরপুর বাজারে বাজার করতে আসা বেলাল নামে এক ব্যক্তি বলেন, ভেবেছিলাম সরকার পরিবর্তনের পরে বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না দামও কমবে। কিন্তু দাম তো কমছেই না, সরকারের এ নিয়ে কোন উদ্যোগও দেখছি না।অপর এক ক্রেতা রুবেল বলেন, বাজারে আসলে বোঝা যাবে মানুষ কেমন আছে। বাজারে জিনিসপত্রের দামের কি অবস্থা, সেটা তো আপনারাও দেখছেন। এভাবে মানুষ চলতে পারে না ছোট চাকরি করি। জিনিসপত্রের দাম বাড়লেও আমাদের আয়তো বাড়েনি। ১ কেজি কাঁচা মরিচের দাম ৪০০ টাকা। বাজারে সবকিছুর দাম আকাশ ছোয়া। কোনোভাবেই নির্দিষ্ট আয়ে জীবনযাপন সম্ভব হচ্ছে না।

নাগরপুর সদর বাজারে একাধিক ক্রেতা বলেন, বাজার সিন্ডিকেটের কারণে আমরা অসহায় হয়ে পড়েছি। দোকানদাররা তাদের ইচ্ছেমতো পণ্যের দাম বাড়িয়ে অতি মুনাফা করছে। এই সব অসাধু ব্যবসায়ী বিরুদ্ধে সরকারের মনিটরিং জোরদার করতে হবে। বাজার নিয়ন্ত্রণ করা না গেলে অন্তর্বর্তী সরকারের সব সফলতা বিফলে যাবে বলে তারা মনে করেন। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। তাই তাদেরও বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এমএসএম / জামান

নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা

বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা”

শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু

শ্রীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেফতার

তিস্তার চরে বাম্পার ফলন, তবুও হতাশ কৃষক : শিলাবৃষ্টি ও দরপতনে কোটি টাকার ক্ষতি

সুন্দরগঞ্জের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন

ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন

লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরিক্ষা দিল নোয়াখালীর রাজন

পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ

ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মস্থল ছাড়লেন স্বাস্থ্য কর্মকর্তা