পাইকগাছা-কয়রার সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়ল গ্রেফতার
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামান মোড়লকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। সাবেক এই সংসদ সদস্য সহিংসতা ও বিস্ফোরকদ্রব্যের তিন মামলায় এজাহারভুক্ত আসামি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, সহিংসতা ও বিস্ফোরকদ্রব্যের তিন মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৬ অক্টোবর) ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে র্যাব-৬ ও র্যাব ৮-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পটুয়াখালী সদর থানার ওসি জানান, মো. রাশীদুজ্জামান মোড়ল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের এমপি হন। তিনি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব ছিলেন। পটুয়াখালী থেকে তাকে খুলনায় পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন