ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে আ’লীগ নেতার প্রভাবে বেদখল হওয়া বাড়ি উদ্ধারে দ্বারে দ্বারে ঘুরছেন মাদরাসার উপাধ্যক্ষ


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ৩:২৬

দুই দশকের বেশি সময় আগে জমি ক্রয় করে সাব-কবলা দলিলমূলে জমি বুঝে নিয়ে তাতে বাড়ি করে বসবাস করছিলেন আনিছুর রহমান নামের এক মাদরাসার উপাধ্যক্ষ। বাড়ি করা ওই জমির রেকর্ড, মাঠ পরচা, প্রিন্ট পরচা, নামজারি, খাজনা রসিদ, বাড়ির হোল্ডিং নম্বর এমনকি বাড়িতে বিদ্যুৎ সংযোগের মিটার পর্যন্ত আনিছুর রহমানের নাম। অথচ নিজেদের মালিকানা দাবি করে বাড়িটি বেদখল করেছেন জমিদাতা প্রয়াত সাইদুর রহমান সাইদের ভাই আবুল হোসেন ও তার ছেলে রবিউল ইসলামসহ মেয়েরা। 

পতিত আওয়ামী সরকার দলের স্থানীয় প্রভাবশালী এক নেতার প্রভাব খাটিয়ে ২০২১ সালে ছেলে-মেয়েদের সাথে নিয়ে বাড়ি দখলে নিয়েছেন আবুল হোসেন। ওই নেতার প্রভাবে ভুক্তভোগী থানায় মামলা পর্যন্ত করতে পারেননি। দখলদার আবুল হোসেন সম্প্রতি প্রয়াত হয়েছেন। দখল করা বাড়িতে গত দুই বছর ধরে প্রয়াত আবুল হোসেনের জামাতা বসবাস করছেন। 

সরকার পতনের পর উপাধ্যক্ষ নিজ বাড়ি ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরে সর্বশেষ পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারবর আবেদন দিয়ে সহায়তা প্রত্যাশা করছেন। 

ভুক্তভোগী ওই উপাধ্যক্ষ আনিছুর রহমান মধুপুর পৌর শহরের উত্তরা আবাসিক এলাকার কাজীপাড়ার বাসিন্দা। তিনি জানান, ২০০২ সালে সাইদুর রহমান (সাইদ) তার কাছে পৌনে ৩ শতাংশ জমি বিক্রি করেন। সাব-কবলা মূলে জমি নিয়ে তিনি একই সময় বাড়ি নির্মাণ করে ছেলেকে দেন। ছেলের পরিবার দুই দশক ওই বাসায় বসবাস করেছে। হঠাৎ ২০২১ সালে জমিদাতার ভাই স্থানীয় আবুল হোসেন নামে এক ব্যক্তি দুই দশক পর সাবেক পৌর মেয়র প্রভাবশালী সিদ্দিক হোসেন খানের প্রভাব খাটিয়ে হঠাৎ বাড়িটি দখল করে নেন।

স্থানীয়রা জানান, এর আগেও আবুল হোসেন ও তার সন্তানরা এ জমির মালিকানা দাবি করায় সৃষ্ট পরিস্থিতিতে দালিলিক প্রমাণাদির পরিপ্রেক্ষিতে আবুল হোসেনের জামাতার সাথে এ জমির দাগের ও অবস্থানের ভিন্নতা পাওয়া যায়। একাধিক সালিশ বৈঠকের পর জমিদাতা আবু সাইদ ওই জমির মালিক নিশ্চিত হয়েই আনিছুর রহমানের কাছে হস্তান্তর করেন। 

দুই ভাইয়ের বিরোধপূর্ণ জমির বিরোধ নিষ্পত্তির জন্য পৌরসভার এক বৈঠকে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি নাদাবি দলিল হয়। নিজ নিজ অংশে অবস্থান করবেন মর্মে তারা স্বাক্ষর করেন। বিষয়টির মীমাংসা হয়েছিল। কিন্তু আবু সাইদ মারা যাওয়ার পর আবুল হোসেন উক্ত স্বাক্ষরিত দলিল অস্বীকার করেন। আনিছুর রহামনের কেনা জমির ওপর নির্মিত বাড়িতে হামলে পড়ে দখলে নিয়েছেন।

সাবেক কলেজশিক্ষক প্রতিবেশী হাবিবুর রহমান লেবু জানান, আনিছুর রহমানের পৌনে ৩ শাতাংশ জমি ও জমির ওপর বাড়ির মালিকানা নিয়ে কোনো সন্দেহ নেই। বিষয়টি মীমাংসিত। তবুও তৎকালীন প্রভাবশালী মেয়র সিদ্দিক খানের প্রভাবে অন্যায়ভাবে জমি ও বাড়ি দখল হয়েছে। আনিছুর রহমান ফাউন্ডেশন দিয়ে বাসা করার প্রস্তুতি নেয়ার সময় খালি বাড়ি দখলের এ ঘটনা ঘটে।

ওই বাড়ি দখলে থাকা আবুল হোসেনের জামাতা মোহাররম আলী জানান, তিনি বগুড়ার মানুষ। শ্বশুরের সূত্রে তিনি এ বাড়িতে গত দুই-আড়াই বছর যাবৎ বসবাস করছেন।

মধুপুর পৌরসভা সূত্র জানিয়েছে, বাড়ি দখলের অভিযোগে একটি লিখিত পাওয়া গেছে। প্রক্রিয়া শেষে উভয় পক্ষকে নোটিস দেয়া হবে।

T.A.S / জামান

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক