ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় কৃষিজমির খাজনা আদায়ের দাবি


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ১৬-১০-২০২৪ বিকাল ৫:২৮

গাজীপুরের কাপাসিয়ায় দীর্ঘদিন যাবত ধাঁধার চর নামক একটি মৌজার ৫৪ একর কৃষিজমির খাজনা আদায় বন্ধ রয়েছে। ফলে কৃষক যেমন বিপাকে পড়েছেন, তেমনি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এ ব্যাপারে স্থানীয় কৃষকরা জেলা প্রশাসকের কাছে গত মঙ্গলবার একটি লিখিত আবেদন করেছেন।

ধাঁধার চর বহুমুখী সমবায় সমিতির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পরাগ আহাম্মেদ স্বাক্ষরিত জেলা প্রশাসক বরাবর দেয়া আবেদনে তারা জানান, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধাঁধার চর মৌজায় সিএস, এসএ এবং আরএস দাগে গত শত বছরের অধিক কাল যাবত তাদের কয়েক প্রজন্ম ৫৪ একর জোত জমি হিসেবে ভোগদখলে আছেন। পরবর্তীতে জোত জমির পাশাপাশি এক নাম্বার খাস খতিয়ানে ২৩৯ একর সম্পত্তি অন্তর্ভুক্ত হয়েছে। বিপুল পরিমাণ জমি সরকারি হওয়ায় গত কয়েক বছর আগে স্থানীয় প্রশাসন মৌখিকভাবে ঘোষণা দিয়ে খাজনা আদায় বন্ধ রেখেছে। জোত জমির মালিক স্থানীয় অর্ধশতাধিক কৃষক ইউনিয়ন ভূমি অফিসে গেলে তারা খাজনা আদায় করতে অপারগতা প্রকাশ করে। ফলে কৃষকরা খাজনা প্রদান, জরুরি প্রয়োজনে হস্তান্তর বা খারিজ করতে না পেরে বিপাকে পড়েছেন। ইতিপূর্বেও কৃষকরা বহুবার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, ভূমি রাজস্ব অফিসে আবেদন-নিবেদন করেছেন। এতে কোনো সমাধান খুঁজে না পেয়ে পুনরায় খাজনা আদায়ের জন্য জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানিয়েছেন। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান বলেন, ধাঁধার চর মৌজায় মোট ২৯৩ একর সম্পত্তির মধ্যে স্থানীয় কৃষকদের নামে মাত্র ৫৪ একর সম্পত্তি আরএস রেকর্ডভুক্ত হয়েছে। বাকি ২৩৯ একর সম্পত্তি সরকারের ১নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত রয়েছে। ফলে সুনির্দিষ্টভাবে সীমানা নির্ধারণ না হওয়ায় সরকারের স্বার্থে খাজনা আদায় আপাতত বন্ধ রয়েছে। জেলা প্রশাসকের কাছে স্থানীয় কৃষকদের আবেদন বিবেচনা করে খাজনা আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ এবং তারাগঞ্জ নামক স্থানে স্থানীয় শীতলক্ষ্যা নদীর দুই তীরের মাঝামাঝি শত বছর আগে ওই বিশাল চর জেগে ওঠে। পরবর্তীতে সেটি ধাঁধার চর নামে পরিচিতি পায়। ইতিপূর্বে ধাঁধার চর সরকারি এবং বেসরকারি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন পর্যায়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিলেও পরে তা আর আলোর মুখ দেখেনি।

T.A.S / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন