ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

শামা ওবায়েদ

শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতেই হবে : শামা ওবায়েদ


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ১৬-১০-২০২৪ বিকাল ৫:৫৪

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের গুম, খুন ও লুটপাটের বিচার বাংলার মাটিতেই হবে ইনশা আল্লাহ। তিনি আরো বলেন, কোনো অনুপ্রবেশকারীর জায়গা বিএনপিতে নেই, বিএনপির যেসব নেতাকর্মী গত ১৭ বছর হামালা, মামলা, জেল-জুলুম ও হুলিয়া মোকাবিলা করে বিএনপি করেছে, তারাই বিএনপিকে সুসংগঠিত করবে।

বুধবার (১৬ অক্টোবর) বিকালে ফরিদপুরের নগরকান্দার বিনোকদিয়া বাজার প্রাঙ্গণে ছাত্র-জনতার আন্দোলনে খুনি হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে আহত তরিকুল ইসলাম সুজনকে সহযোগিতা ও সমবেদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, গুলিতে আহত তরিকুল ইসলাম সুজন, সুজনের মা জয়নব বেগম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরীফ, সদস্য সাইফুর রহমান, যুবদল নেতা তৈযাবুর রহমান, হেলালউদ্দীন হেলাল, রবিউল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দলে নেতা মিরান, খালিদ, জামাল, ওলামা দলের নেতা মজিবর রহমান, বাবলু মোল্লা, মশিউর রহমান প্রমুখ।

এ সময় শামা ওবায়েদ ইসলাম রিংকু তার ব্যক্তিগত তহবিল থেকে আন্দোলনে গুলিতে আহত তরিকুল ইসলাম সুজনকে আর্থিক সহায়তা প্রদান করেন।

T.A.S / জামান

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’

আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বেঁচা-কেনার রমরমা বাণিজ্য, একেক জনের দখলে একাধিক

বড়লেখায় নবাগত ইউএনও’র সাথে নিসচা’র মতবিনিময়

নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ

মান্দায় উন্মুক্ত বাজেট ঘোষণা

গোপালগঞ্জে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা পেল টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

মুকসুদপুরে নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা

টাঙ্গাইলে আধুনিক মৌমাছি পালন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জনগণের আস্থা ও তৃণমূলের মতামতেই উন্নয়নের পথ—কাউনিয়ায় এমপি আখতার হোসেন

ধুনটে মাদ্রাসা শিক্ষক ও মডেল মসজিদের ইমামের বিরুদ্ধে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ, এলাকায় তোলপাড়

শালিখায় নবাগত ইউএনও ও ওসি'র সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ ও মতবিনিময়

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

মাদক বিরোধী বিশেষ অভিযানে চার’শ পিছ ইয়াবা সহ আটক -২