ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সিলেট রেঞ্জ ডিআইজির সুনামগঞ্জ জেলা ডিএসবি ও হিসাব শাখা পরিদর্শন


কে এম শহীদুল, সুনামগঞ্জ  photo কে এম শহীদুল, সুনামগঞ্জ
প্রকাশিত: ১৬-১০-২০২৪ বিকাল ৬:৩৭

সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান সুনামগঞ্জ জেলা বিশেষ শাখা (ডিএসবি) এবং পুলিশ অফিস হিসাব শাখার কার্যক্রম পরিদর্শন করেছেন। বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ডিআইজি এ পরিদর্শন উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, পিপিএম। জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

ডিআইজি মো. মুশফেকুর রহমান ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি পুলিশ অফিসের হিসাব শাখায় দ্বিবার্ষিক পরিদর্শন করেন এবং সেখানে ব্যবহৃত বিভিন্ন রেজিস্ট্রার পর্যালোচনা করেন।পরিদর্শন শেষে ডিআইজি মো. মুশফেকুর রহমান পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার আইনশৃঙ্খলা বিষয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। ডিআইজি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো সমুন্নত রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি সিলেট রেঞ্জ বায়েজিদ বিন মনসুরসহ অনেকে।

T.A.S / জামান

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা