ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ঢাকা ফেরা হচ্ছে না সাকিবের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১১:২৫

ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু ঢাকা ফেরা হচ্ছে না সাকিবের। মাঠ থেকে বিদায় নেওয়া হচ্ছে না বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটারের।

আজ বৃহস্পতিবার রাতে সাকিবের দেশে ফেরার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়ে দুবাইতে আসতেই সাকিব জানতে পারেন, নিরাপত্তা কারণে তাকে দুবাই থেকে ঢাকায় আসতে অপেক্ষা করতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছিলেন সাকিব নিজেই।

এমন ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সাকিব। এই মুহুর্তে তারকা এই অলরাউন্ডার বুঝতে পারছেন না, তিনি এখন কি করবেন। দুবাই থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন নাকি বাংলাদেশে আসার জন্য অপেক্ষা করবেন।

সাকিবের দেশে ফেরা নিয়ে গত কিছুদিন ধরেই মিরপুরে বিভিন্ন স্লোগান উঠেছে। স্টেডিয়ামের দেয়ালেও তার বিরুদ্ধে স্লোগান লেখা হয়েছে। এর মধ্যে বুধবার সাকিবের কুশপত্তলিকা দাহ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার বিরুদ্ধে একটি পক্ষের আজ বিসিবিতে স্মারকলিপি দেওয়ার কথা।

আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট। আজ দেশে ফিরে আগামীকাল অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের।  জানা গেছে, সরকারি পর্যায় থেকেই সাকিবকে দুবাইয়ে অবস্থান করার বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আইসিসি সভায় যোগ দিতে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ও এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এখন দুবাই আছেন।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা