ময়মনসিংহে ডিবির অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
ডিবির ওসি পুলিশ পরিদর্শক মো. সফিকুল ইসলাম জানান, এসআই মো. আব্দুল জলিল সংগীয় অফিসার-ফোর্সসহ ভালুকার জামিরদিয়া থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী কাজল রানাকে গ্রেফতার করে। এছাড়া এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার-ফোর্সসহ ত্রিশাল উপজেলার ধওধার থেকে ১০ গ্রাম হেরোইনসহ শামীম শেখ ও লাল মিয়কে গ্রেফতার করে। অপর অভিযানে এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার-ফোর্সসহ মুক্তাগাছার ঘোগাপাড়া থেকে ৫ গ্রাম হেরোইনসহ ইসরাফিল ওরফে ফালাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। রোববার তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied