তাড়াশে ক্ষমতা হারালেন দুই ইউপি চেয়ারম্যান
সিরাজগঞ্জের তাড়াশে কর্মস্থলে দুই চেয়ারম্যানের অনুপস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়ায় ক্ষমতা হারালেন আওয়ামী লীগ সমর্থিত দুই ইউপি চেয়ারম্যান। ক্ষমতা হারানাে দুই চেয়ারম্যান হলেন- উপজলার দেশীগ্রাম ইউনিয়নের জ্ঞানেন্দ্রনাথ বসাক এবং তালম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক।
গত মঙ্গলবার (১৫ অক্টােবর) উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই দুই চেয়ারম্যানের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ক্ষমতা রহিত করেন। সেই সাথে উপজলা সমবায় কর্মকর্তা মােহাম্মদ আব্দুস সালাম জাকারিয়াকে তালম ইউনিয়ন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী জুয়েলকে দেশীগ্রাম ইউনিয়নের দায়িত্ব প্রদান করা হয়।
এ ব্যাপারে উপজলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে জন্ম ও মত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা দ্রুততার সাথে প্রদানের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উনয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখার ১৪ আগস্টের এক পত্রের আদেশবলে উল্লিখিত কর্মকর্তাদের এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ