জবিতে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন ৬ শিক্ষক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন ছয় শিক্ষককে সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে নিয়োগের তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদনসাপেক্ষে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সালেহ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আমিনুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নঈম আক্তার সিদ্দিক এবং ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদুল হককে পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই আদেশ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে কার্যকর হবে। তারা প্রত্যেকে বিধিমোতাবেক ভাতা ও অন্য সুবিধাদি প্রাপ্য হবেন। এর আগে গত ১৯ সেপ্টেম্বর জবির নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পান ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।
T.A.S / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য