নিয়ামতপুরে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন
নওগাঁর নিয়ামতপুরে এক অসহায় পরিবারকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দেয়ায় ন্যায়বিচারের স্বার্থে সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১টায় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্য।
উপজেলার ভাবিচা ইউনিয়নের সাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের মেয়ে সালমা খাতুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে মোমিনুল ইসলাম ও ইউনুস আলী আমার বাড়ির সামনে ময়লা-আর্বজনা ফেলে পরিবেশ দুষিত করছে। আমি ও আমার পরিবার মৌখিকভাবে প্রতিবাদ করায় তারা আমাকে বিভিন্নভাবে হুমকি, অকথ্যভাষায় গালিগালাজ করে।
তিনি আরো বলেন, তাদের কাছ থেকে কোনো সমাধান না পাওয়ায় আমি বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করি। থানায় অভিযোগ করায় ইউনুস ও তার ছেলে মোমিনুল ইসলামের হুকুমে গত ১০ আগস্ট রাতে আমার গ্রামের নুর সালামের স্ত্রী পারভীন বেগম, মৃত সাদা মণ্ডলের ছেলে নুর সালাম, নুর সালামের ছেলে নুরুন্নবী, মৃত মিছির আলীর ছেলে ছাদেক মণ্ডলসহ গ্রামের আরো কিছু লোক জোরপূর্বক আমার বাড়িতে ঢুকে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করে। বর্তমানে তারা আমাকে ও আমার পরিবারকে আমার জায়গা থেকে উচ্ছেদের চেষ্টা করছে। আমি আপনাদের মাধ্যমে সরকার ও আইনের লোকের কাছে সুষ্ঠু তদন্তসাপেক্ষে ন্যায়বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত মোমিনুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা সালমার বাবার কাছ থেকে জমি ক্রয় করেছি। তারপরেও এখন পর্যন্ত আমরা ওই জমি দখল করতে যাইনি। সমাজের চোখে আমাদের ছোট করার জন্য মিথ্যা অভিযোগ করছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
T.A.S / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন