কামারখন্দে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সীমান্ত বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- রংপুরের ঘোড়াঘাট থানার মুক্তার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২০) এবং একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. রনি (২২)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সীমান্ত বাজার এলাকায় একটি মালবাহী ট্রাকের টায়ার পাংচার হয়। চালক ট্রাক থামিয়ে ট্রায়ার পরিবর্তন করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি পিকআপ পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে তাদের মৃতদেহ উদ্ধার করে।
জামান / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার