আলফাডাঙ্গায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৪টায় বানা এম এ মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে বানা ইউনিয়ন বিএনপির সভাপতি হাদী রতনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনের পরিচালনায় এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও ফরিদপুর-১ আসনে সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু।
বিশেষ বক্তা ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহমেদ আলী সিকদার, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট হেমায়েত হোসেন।
কর্মী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আজিজ, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব মনিরুজ্জামান মনির, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ওয়ারেচ আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আমির হোসেন, বানা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আজগর আলী, উপজেলা জাসাসের আহ্বায়ক আনিচুর রহমান, সদস্য সচিব আলামিন ইসলাম নাজমুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. লায়েকুজজামান, সদস্য সচিব মো. সিহাব উদ্দিন প্রমুখ।
T.A.S / জামান
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬