ধামরাইয়ে সিএনজি স্টেশনে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ নিহত ১
ঢাকার ধামরাইয়ে সিএনজি স্টেশনে মাইক্রোবাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।এছাড়া এ ঘটনায় আহত হয়েছের আরো একজন। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে ধামরাই পৌর শহরের ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ফারুক হোসেন (৫০) উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি নিজেই মাইক্রোবাসের মালিক ও চালক।
ধামরাই থানা পুলিশ জানায়, ফারুক হোসেন নামে ওই ব্যক্তি নিজের মালিকানাধীন মাইক্রোবাসটি নিজেই চালিয়ে ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে গ্যাস রিফিল করতে যান। গ্যাস রিফিলের সময় তিনি মাইক্রোবাস থেকে নেমে গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকেন। ওই সময় হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং একজন আহত হন।
নিহত ফারুক হোসেনের জামাতা শাহনেওয়াজ মাহমুদ বলেন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আমার শ্বশুর মারা গেছেন। আমরা এখন মানসিকভাবে বিপর্যস্ত, আপনাদের পরে বিস্তারিত জানাতে পারব।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির হোসেন বলেন, গাড়িতে গ্যাস নেয়ার সময় ওই গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সম্প্রতি গাড়ির এলপিজি সিলিন্ডারকে সিএনজি সিলিন্ডারে রূপান্তর করেন ফারুক হোসেন। এটি রিফুয়েলিং করার সময় অতিরিক্ত চাপে বিস্ফোরণ ঘটে।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামান / জামান
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত