ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে গণঅধিকার পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন করলেন ভিপি নুর


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৮-১০-২০২৪ দুপুর ৪:২১

টাঙ্গাইলের নাগরপুরে ভিপি নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নতুন উপজেলা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলা মোড় চত্বরের এ অফিস উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ভার্চুয়ালি বক্তব্যে নুরুল হক বলেন, জনসাধারণের মন জয় কিভাবে করা যায়, সে অনুযায়ী সৃজনশীল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। যারা স্থানীয় নির্বাচন করবেন, এখন থেকেই প্রস্তুতি নিন। গণঅধিকার পরিষদ দেশে নতুন রাজনীতি ও নেতৃত্ব প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। যাদের আগ্রহ ও যোগ্যতা আছে, তাদেরই নেতা হিসেবে তৈরি করা হবে। আজকের এই অফিস উদ্বোধন উপলক্ষে নাগরপুর উপজেলার স্থানীয় জনসাধারণ ও সকল পর্যায়ের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সুমনের  সভাপতিত্বে ও টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ফাহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদ ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ও টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, গাজীপুর মহানগর গণঅধিকার পরিষদ সাবেক আহ্বায়ক পাঠান আজাহার, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান রানা, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী, নাগরপুর গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. আল আমিন, সদস্য সচিব মো. বুলবুল সরকার, যুব অধিকার পরিষদের সভাপতি মো. শিপন রানাসহ সকল পর্যায়ের নেতাকর্মী।

T.A.S / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা