ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

প্রথম টেস্টে সাকিবের বদলে হাসান মুরাদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১০-২০২৪ দুপুর ৪:২৪

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সাকিব আল হাসানের বদলে হাসান মুরাদকে দলে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে ঘরের মাঠে গত বছর টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছিলেন মুরাদ। তবে সেবার কোনো ম্যাচ খেলা হয়নি তার। এবার সাকিবের অনুপস্থিতিতে আবারও সুযোগ পেলেন তিনি।

এদিকে গত ২ জুলাই লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। মেজর লিগে খেলে আর দেশে ফিরতে পারেননি তিনি। কারণ ততদিনে বাংলাদেশে রাজনৈতিক পটের পরিবর্তন হয়ে যায়।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ফলে সংসদ সদস্য পদ হারান সাকিব। এরপর দেশে তার নামে হত্যা মামলা হয়।

সবশেষ ভারত সফরে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের কথা জানান এই অলরাউন্ডার। সেই সময় দেশের মাটিতে একটি টেস্ট খেলে এই ফরম্যাটকে বিদায়ের আকাঙ্খা প্রকাশ করেন তিনি।

সেই অনুযায়ী সাকিবকে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলেও রাখা হয়। তবে এরই মধ্যে বিসিবির সামনে সাকিবের বিরুদ্ধে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই। তারা বিসিবি সভাপতি বরাবর স্মারকলিপি জমা দেয়। এবার তাদের দাবির প্রেক্ষিতেই সাকিবকে প্রোটিয়াদের বিপক্ষে দল থেকে বাদ দেয়া হয়েছে।

আগামী ২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার প্রথম টেস্ট। আর ২৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ। যদিও তার বদলি হিসেবে কাউকে সুযোগ দেয়নি বিসিবি।

বাংলাদেশের স্কোয়াড-

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা