ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

অক্টোবরেই আসছে ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড, দাম জেনে নিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১০-২০২৪ বিকাল ৫:১৯

অবশেষে দেশের বাজারে আসছে ৩৫০ সিসির মোটরসাইকেল। আগামী ২১ অক্টোবর বাংলাদেশে লঞ্চ হবে ৩৫০ সিসির ‘রয়্যাল এনফিল্ড’ বাইক। শুক্রবার (১৮ অক্টোবর) রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস সূত্রে এ তথ্য জানা গেছে।

ইফাদ মোটরস জানিয়েছে, রয়্যাল এনফিল্ড উৎপাদনের জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে নিজস্ব ব্যবস্থাপনায় একটি সর্বাধুনিক উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা বিশ্বমানের মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম। আগামী ২১ অক্টোবর বাংলাদেশে লঞ্চ হবে রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির বাইক।

তবে দাম সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র জানায়, সাড়ে চার লাখ থেকে সাড়ে ৫ লাখ টাকার মধ্যে হতে পারে দাম। তবে এটি এখনই নিশ্চিত নয়। গ্রাহকদের জন্য এটি সারপ্রাইজ রাখা হয়েছে।

এর আগে, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের অনুমতি দিয়েছে। এই সিসিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা রয়েল এনফিল্ড কখন পাওয়া যাবে, তা নিয়ে দেশের বাইকারদের মধ্যে অধীর আগ্রহ দেখা দেয়। সেই সময় ইফাদ মোটরস দেশে রয়্যাল এনফিল্ড উৎপাদন এবং বিপণনের ঘোষণা দেয়।

চলতি বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চালু হয় ‘রয়্যাল এনফিল্ড বাংলাদেশ’ নামের পেজ। এই পেজেই প্রথমে জানান দেওয়া হয়েছিল বাংলাদেশে আসছে রয়েল এনফিল্ড। এই পেজেও ১৬ অক্টোবর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

T.A.S / T.A.S

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন