ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষে এক মুসল্লির মৃত্যু


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৮-১০-২০২৪ বিকাল ৭:২৭
খুলনার পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ফজর আলী গাজী (৫৫) একজন মুসল্লির মৃত্যু হয়েছে। সে উপজেলার কপিলমুনি ইউপির শ্যামনগর গ্ৰামের মৃত মোসলেম গাজীর পুত্র।
 
ঘটনাটি ঘটেছে শুক্রবার জুম্মা বাদ উপজেলার কপিলমুনি ইউপির শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে। এলাকাবাসী জানায়, মসজিদে জনৈক ব্যক্তি একটি ছাগল দান করেন। সেই ছাগলের দাম নিয়ে মোস্তফা গাজী ও ফজর আলী গাজীর মধ্যে বিতর্ক সৃষ্টির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহত হন  নিহতের জামাই শাহিন সরদার, মোস্তফা গাজী তার পুত্র বুল বুল গাজী। পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় জানান, ফজর আলী গাজী নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতের লাশ থানা পুলিশ হেফাজতে নিয়ে গেছে। পাইকগাছা থানা ওসি ( ভারপ্রাপ্ত)তদন্ত তুষার কান্তি দাস জানান, সংঘর্ষের ঘটনায় মোস্তফা গাজীকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে ও তার পুত্র বুলবুল গাজী হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়েছে।
পুলিশ নিহতের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর জন্য প্রস্তুত নিচ্ছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৭টা পর্যন্ত নিহতের ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত