ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে পৌর বিএনপি ৯টি ওয়ার্ডের কমিটি বাতিল ও নতুন কমিটির দাবীতে সংবাদ সম্মেলন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ১২:১১

নওগাঁর ধামইরহাটে পৌর বিএনপির সকল ওয়ার্ড কমিটির বাতিলের দাবীতে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অতি সম্প্রতি ঘোষিত পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের আহবায়ক কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবী জানানো হয় এ সম্মেলনে।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. সহিদুর রহমান সরকার। এ সময় তিনি বলেন, তৃনমুল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনগড়া কমিটি গঠন করা হয়েছে, পৌর ১নং ওয়ার্ডে ৫১ জনের পরিবর্তে ৭১ জনের কমিটি গঠন, পূর্বের সভাপতি-সম্পাদকদের না জানিয়ে আওয়ামী ঘরনার লোকদের নিয়ে কমিটি গঠনেরও অভিযোগ করেন তিনি।

এ সময় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুর রউফ, ৭নং ওয়ার্ডের সভাপতি মো. ইসা, ৮নং ওয়ার্ডের সম্পাদক জহুরুল ইসলাম,সহ বিভিন্ন ওয়ার্ড কমিটির সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর যুব দলের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মো. আনারুল ইসলাম, পৌর কৃষকদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি নেতা মাহবুবুল আলম মিনু, জিয়া সাইবার ফোর্সের আহবায়ক শাহিনা পারভীন প্রমুখসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন