ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

গাইবান্ধায় নির্মাণাধীন পুলিশ ব্যারাকে বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ২:৪৫

গাইবান্ধা পৌর এলাকার পুরাতন জেলখানায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ ব্যারাক ভবনে উঠে মোবাইল ফোনে কথা বলার সময় মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ১১টার দিকে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে ফয়সাল মামুন (৩০) নামে এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে। মামুন গাইবান্ধা ট্রাফিক পুলিশে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর সদরের বাসিন্দা। তার আড়াই বছরের একটি মেয়ে রয়েছে। 

গাইবান্ধা ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) নূর আলম সিদ্দিক জানান, মঙ্গলবার রাতে শহরের পুরাতন জেলখানা এলাকায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ ব্যারাক ভবনে ‍উঠে মোবাইল ফোনে কথা বলার সময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাফিক সার্জেন্ট মামুনের মৃত্যু হয়। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে লাশ উদ্ধার করেন। 

জানা গেছে, গাইবান্ধায় ট্রাফিক পুলিশের জন্য ব্যারাক নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন ওই ব্যারাকের তৃতীয় তলায় উঠে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত তার একটি হাত ৩৩ হাজার কেভি সরবরাহ লাইনের তারের কাছাকাছি গেলে সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত মারা যান মামুন। 

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল