ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি পালিত


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২২-১০-২০২৬ দুপুর ৪:৪৭

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালন উপলক্ষে সাভারে জনসচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে আয়োজিত এ রোড শোটি বিআরটিএর সাভার সাব-অফিসের সামনে থেকে শুরু হয়ে গেন্ডা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

রোড শোতে বক্তব্য দেন বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জি.) মোবারক হোসেন। এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার শাখার প্রতিনিধি, সাভার হাইওয়ে থানার পরিদর্শকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া রোড শোতে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণের পাশাপাশি বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত