দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ
পটুয়াখালীর দুমকীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে পটুয়াখালী জেলার সকল উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। তালিকাসূত্রে জানা গেছে জেলার ৭৭টি ইউনিয়ন পরিষদের বিপরীতে ১৩ টি ইউনিয়ন বাকি রেখে ৬৪ টি ইউনিয়নে প্রার্থী ঘোষণা করে দলটি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগাম প্রস্তুতির লক্ষে দুমকী উপজেলার পাঁচটি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ইসলামি আন্দোলন উপজেলা শাখার সদস্য মো. খলিলুর রহমান হাওলাদারকে পাঙ্গাসিয়া ইউলনিয়নে,লেবুখালী ইউনিয়ন শাখার সভাপতি মো. কবির হোসাইনকে লেবুখালী ইউনিয়নে, উপজেলা ইসলামি আন্দোলনের সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমানকে মুরাদিয়া ইউনিয়ন, দুমকী উপজেলা শাখার সদস্য মো. জসিম উদ্দিন কে আঙ্গারিয়া ইউনিয়নে ও শ্রূরামপুর ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম সাইদুল মৃধাকে শ্রীরামপুর ইউনিয়নে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্র জানায় আগাম প্রার্থী ঘোষণা করার কারণে প্রার্থীরা ভালো প্রস্তুতি নিতে পারবে এবং জনসমর্থন আদায়ে বেশি সময় দিতে পারবে।
শ্রীরামপুর ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী মো. শহিদুল ইসলাম সাইদুল মৃধা বলেন," ইতোপূর্বেও আমি মনোনয়ন পেয়েছিলাম। এবার অনেক আগেই প্রার্থী ঘোষণা করায় মাঠে বেশি সময় কাজ করে জনসমর্থন আদায় করা যাবে।
মুরাদিয়া ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান জানান, দল তাঁকে মনোনয়ন দিয়েছে। জনসমর্থন আদায়ে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
ইসলামি আন্দোলনের দুৃমকী শাখার সভাপতি মাওলানা আব্দুর রব জানান, জেলা শাখা যাদের মনোনয়ন দিয়েছে তাঁদেরকে আমরা বিজয়ী করতে সার্বিক সহযোগিতা করবেন।
পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার জানান, ১৩ টি ইউনিয়ন বাদে সবকটিতেই প্রার্থী দেয়া হয়েছে । বিজয়ের লক্ষে যাতে আগাম প্রস্তুতি নিতে পারে এবং জনগণের দোরগোড়ায় গিয়ে সমর্থন আদায় করতে পারে। বাকী ইউনিয়নগুলোতে শীঘ্রই প্রার্থী ঘোষণা করা হবে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭
দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি পালিত