ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

​চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২৬ দুপুর ৪:২

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু এবং জেলায় একটি নতুন মেডিকেল কলেজ স্থাপনের জোরালো দাবি ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জেলা হাসপাতাল কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় জেলার স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়।

​সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আ. ন. ম. বজলুর রশিদ বলেন, “চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্যসেবার সংকটগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। চিকিৎসক সংকট নিরসন, অবকাঠামো উন্নয়ন এবং রোগীদের আধুনিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

​চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল জেলার মানুষের দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরে বলেন, “হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি, দ্রুত আইসিইউ চালু এবং জনবল সংকট দূর করার পাশাপাশি এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন এখন সময়ের দাবি।”

​জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশিদ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোঃ হাসিবুস সাত্তারসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সমন্বিত এই উদ্যোগের মাধ্যমে জেলার স্বাস্থ্যসেবায় দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত গুণীজনেরা

এমএসএম / এমএসএম

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা, গণপিটুনিতে নিহত ১

চিলমারীতে মাদক কারবারির ভাই কতৃক স্থানীয়দের হুমকি, পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

জাতীয় নিরাপদ সড়ক দিবসে বড়লেখায় র‍্যালি ও আলোচনা সভা

সোনারগাঁয়ে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতা খুন

আদমদীঘি সদর ইউনিয়নে শিক্ষার্থিদের মাঝে বাইসাইকেল বিতরণ

চারঘাট ভূমি অফিসে সরকারি বরাদ্দ তসরুপ

রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মোড়ে যাত্রী ছাউনির উদ্বোধন

​চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন