ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘হাওয়া’র পর আবার সুমনের সিনেমায় তুষি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ১২:৪৮

দীর্ঘদিন ধরে ছোট পর্দায় কাজ করছেন মেজবাউর রহমান সুমন। নাটকের পাশাপাশি বানিয়েছেন বিজ্ঞাপনচিত্রও। ছোট পর্দা থেকে সুমন বড় পর্দায় নিজের উপস্থিতি জানান দেন ‘হাওয়া’ দিয়ে। 

২০২২ সালে মুক্তির পর দেশ ও দেশের বাইরে ছবিটি বেশ প্রশংসা কুড়ায়। ব্যবসায়িক সফলতা ও পায়। পরিচালকের এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন নাজিফা তুষি। ‘হাওয়া’ মুক্তির দুই বছর পর সুমনের সিনেমায় আবার দেখা যাচ্ছে নাজিয়া তুষিকে। 
পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান এবং অভিনয়শিল্পীদের কেউই এ বিষয়ে কথা বলতে চাইছেন না। তবে শুটিং ইউনিট–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে সিলেটে নাফিজা তুষিকে নিয়ে নতুন ছবির শুটিং শুরু করেছেন মেজবাউর রহমান। প্রাথমিকভাবে জানা গেছে, ছবিটির নাম ‘রইদ’।

খোঁজ নিয়ে জানা গেছে, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল, যেখানে প্রযোজক ছিলেন জয়া আহসান। এখন অবশ্য সিনেমাটির নতুন প্রযোজক বেঙ্গল ক্রিয়েশনস। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আজ শ্রীমঙ্গলে সিনেমাটির একটি লটের শুট শেষ হচ্ছে। তবে সিনেমাটির শুটিং শেষ না করে এখনই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চান না সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে তুষি জানান, ‘ছবি নিয়ে এখনই কিছু খোলাসা করতেও পারছি না। আমিও হাঁপিয়ে উঠেছি। আমারও কিন্তু কাজের খবর জানাতে আশ্বস্ত করে বলতে চাই, একটা কাজ শেষ করছি। আমি আশাবাদী, কাজটি ভালো হয়েছে। যার সঙ্গে কাজ করেছি, তিনি আমার পছন্দের পরিচালক।’

মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র পর অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নাজিফা তুষি। ভেবেচিন্তে হ্যাঁ বলেন ছবির পরিচালক-প্রযোজককে। তবে কারা তাঁরা, সে বিষয়ে কুলুপ এঁটেছেন। জিজ্ঞেস করলে একটাই জবাব, ‘এখনই সিনেমা নিয়ে কোনো তথ্য দিতে পারব না। প্রযোজক-পরিচালকেরা সময়মতো জানাবেন।’

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...