ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

টানটান উত্তেজনার ম্যাচে শ্রীলঙ্কাকে হারালো আফগানিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ১:১৫

শেষ ৩ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ৩৪ রান, হাতে ৪ উইকেট। ১৩ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলে ক্রিজে ছিলেন আহান বিক্রমাসিংহে। ম্যাচে তখন টানটান উত্তেজনা।

বিলাল সামি ওই ওভারে ৮ রান খরচ করে শেষ বলে তুলে নিলেন বিক্রমাসিংহেকে (১৮ বলে ৩১)। ম্যাচ ঘুরে গেলো তখনই। ১২ বলে এরপর দরকার ২৬।ফরিদুন দাউদজাইয়ের ওভারে একটি করে ছক্কা হাঁকান রানসিকা আর হেমন্ত। কিন্তু ওই ওভারে দুটি উইকেটও হারায় লঙ্কানরা। শেষ ওভারে আর ১৩ রান নিতে পারেনি।

আল আমেরাতে ইমার্জিং এশিয়া কাপের টানটান উত্তেজনার ম্যাচে শ্রীলঙ্কা 'এ' দলকে ১১ রানে হারিয়ে শুভসূচনা করেছে আফগানিস্তান 'এ'। এর আগে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ হারায় হংকংকে।

ওমানে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান 'এ' দল। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৬ রান সংগ্রহ করে। ৪৬ বলে ৮৩ রান করেন সেদিকউল্লাহ অটল। তিনি ২টি চার ও ৭টি ছক্কা মারেন। ৫৪ বলে ৫৭ রান করেন জুবাইদ আকবরি। তিনি ৪টি চার মারেন। শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে ২৩ রান খরচ করে একাই ৬টি উইকেট নেন দুশান হেমন্ত।

পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 'এ' দল ১৯.৩ ওভারে ১৫৫ রানে অলআউট হয়ে যায়। ৩২ বলে ৫১ রান করেন ক্যাপ্টেন নুয়ানিদু ফার্নান্ডো। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। যদিও শ্রীলঙ্কাকে জয় এনে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না তার প্রয়াস।

আফগানিস্তানের হয়ে গজনফর ২টি ও দাউদজাই ৩টি উইকেট নেন। ম্যাচের সেরা হন সেদিকউল্লাহ।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা