হত্যার আসামি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এবার জবি ছাত্রীর জিডি
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় বংশালের নবাবপুর রোডের গোলকপাল লেনের সামনে নিহত হন মনিরুল ইসলাম অপু (৫৫)। এই ঘটনায় বংশাল থানায় হত্যা মামলা করেন মৃত মনিরুল ইসলাম অপুর ছেলে রবিউল ইসলাম শাওন।
সেই মামলার ৫নং আসামি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা মো. তাওফিক মাহমুদ। তিনি হামলায় অস্ত্র বহন ও আগ্নেয়াস্ত্র দ্বারা হত্যাকাণ্ডে জড়িত হন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। হত্যা মামলার এই আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি বংশাল থানা পুলিশ। এবার তার বিরুদ্ধে সুত্রাপুর থানায় অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী।
অভিযোগে ওই নারী শিক্ষার্থী উল্লেখ করেন, মো. তাওফিক মাহমুদ (৩০) পিতা-মো. আব্দুল হান্নান মোল্লা, মাতা-হাজেরা বেগম সাং-স্থায়ী-খোদ ভালুকা, ডাকঘর-পাল্টী কুমারখালী জেলা: কুষ্টিয়া। এ/পি-কলতাবাজার বিসমিল্লাহ হোটেলের পাশে থানা-সূত্রাপুর ঢাকার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। আমি বিবাদীর সঙ্গে প্রেমের সম্পর্ক গত ১০/০৭/২০২৪ ব্রেক-আপ হলে বিবাদী আমার ইউনিভার্সিটির ছাত্র হওয়ায় বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে বারবার বিরক্ত করাসহ হুমকি প্রদর্শন করেন।
সর্বশেষ ২৮/০৯/২০২৪ তারিখ অনুমানিক ৬টায় ফজিলাতুন্নেছা মুজিব হল, সূত্রাপুর থানা নামক স্থানে তার মোবাইল থেকে পুনরায় আমাকে হুমকি প্রদান করেন। তার এমন আচরণে আমার ব্যক্তিগত ও সামাজিক ক্ষতির আশঙ্কা বিদ্যমান। বিধায় উক্ত বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি করা একান্ত প্রয়োজন। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন।
প্রসঙ্গত, তাওফিক মাহমুদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের ছাত্র। আর মেয়েটি ১৫তম ব্যাচের শিক্ষার্থী।
অভিযোগের বিষয়ে ওই নারী শিক্ষার্থী বলেন, তাওফিক মাহমুদের সঙ্গে আমার সম্পর্ক ছিল। ব্রেকআপের পর সে আমাকে বিভিন্নভাবে নানাভাবে হুমকি-ধামকি দেয়। বর্তমানে সে মোবাইলে বিভিন্ন জায়গায় থেকে কল দিয়ে হুমকি দিচ্ছে। আমি জীবনের নিরাপত্তার জন্য সুত্রাপুর থানায় সাধারণ ডায়েরি করেছি।
T.A.S / T.A.S
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য