বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেফতার ২
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল বাশার মানিক (৪০) ও তার আপন ছোট ভাই লিটন (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা শহরের কদিমপাড়া এলাকার মৃত সোলায়মান আলীর পুত্র।
শনিবার সকালে শহরের কদিমপাড়ার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। মানিক বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক। তার বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যাসহ ৩ টি এবং লিটনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিস্ফোরক ও হত্যাসহ ১ টি আইনে মামলা রয়েছে।
মানিকের পরিবার জানায়, বাড়িতে ঘুমিয়ে থাকাবস্থায় ডিবি পুলিশের একটি টীম তাদের বাড়িতে অভিযান চালায়। ভোর ৬ টার দিকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যায় পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা ডিবি হেফাজতে ছিলেন। তবে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছিল।
T.A.S / T.A.S
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার
Link Copied