ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশকালে বিজিবির হাতে ২ ভারতীয় নাগরিক আটক


কুলাউড়া প্রতিনিধি photo কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ৩:২৭

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।

আটককৃতরা হলেন- ভারতের উনুকোটি জেলার ইরানি থানার অধিবাসী আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯)। ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে আলীনগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন জলিল ও আহাদ। এ সময় তাদের কাছে আলীনগর বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা দুজনই বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে তাদের আটক করে শনিবার সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে