ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১২-১২-২০২৪ বিকাল ৫:১২

নড়াইলের লোহাগড়া উপজেলার ৫ নং লক্ষীপাশা ইউনিয়নের বিএনপি সদস্য মো. শরিফুল মোল্লা সম্প্রতি একটি মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছেন। ৪ আগস্টের নাশকতার মামলায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তিনি ষড়যন্ত্রমূলক এবং রাজনৈতিক হয়রানি হিসেবে দাবি করেছেন।

একটি সংবাদ সম্মেলনে মো. শরিফুল মোল্লা তার বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, “এটি একেবারেই মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত এই মামলা প্রত্যাহার করা হোক এবং আমার বিরুদ্ধে যে ধরনের হয়রানি চলছে তা বন্ধ করা হোক।”

সংবাদ সম্মেলনে বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা এই মামলা এবং ঘটনার মাধ্যমে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষদের নিপীড়নের উদাহরণ হিসেবে চিহ্নিত করেন। নেতারা আরও বলেন, এই ধরনের মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানি গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু করার জন্য পদক্ষেপ গ্রহণ করুন।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত