পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার
পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ২৫ টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর )দুপুরে এসব মোবাইল ও নগদ ১৫ হাজার টাকা মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
খান মুহাম্মদ আবু নাসের জানান, পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পিরোজপুরের জেলা পুলিশের আইটি দল সব সময়ই কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৫ জন মালিকের কাছে তাদের মোবাইল ফোন গুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে পুলিশ তাদের হাতে তুলে দিচ্ছে।
এছাড়াও পিরোজপুর জেলা পুলিশের আইটি টিম মোবাইল ব্যাংক লেনদেনে প্রতারিত হলে তাদের টাকা উদ্ধার সহ সোস্যাল মিডিয়ার যে কোন সমস্যা সমাধানে কাজ করে আসছে। বিশেষ করে ফেসবুক সহ সামজিক যোগাযোগ মাধ্যেমে কাউকে হয়রানি বা গুজব প্রতিরোধে দ্রুততা ও দক্ষতার সাথে কাজ করে আসছে। চুরি হওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে আনন্দিত ভুক্তভোগীরা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা
দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত