নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর পুরাতন ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসব ককটেল উদ্ধার করা হয়৷ তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
ককটেল উদ্ধারের বিষয় টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইস উদ্দীন। ঘটনাস্থলে উপস্থিত এসআই মোসাব্বির আহমেদ জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর পুরাতন ভবনের ছাদে ককটেল পড়ে আছে। পরে তিনটি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার জেলা নির্বাচন অফিসের পেছনে আম বাগান থেকে দুটি ও গত রোববার পৌরসভার ভেতরে ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল উদ্ধার করে পুলিশ।
T.A.S / T.A.S
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার