চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
যশোরের চৌগাছায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন সহকারী কমিশন (ভূমি) ও পৌর প্রশাসক জি এম এ মুনীব, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানুল মিজান রুমি, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, উপজেলা জামায়াতের আমীর মাও. গোলাম মোর্শেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক ডাঃ জিল্লুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান গুলশান, সমবায় আফিসার অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন্নাহার, উপজেলা জনস্বাস্থ্যে সহকারী প্রকৌশলী ফেরদৌসী খাতুন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বিকাশ কুমার, সমাজ সেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার রুহুল আমিন প্রমূখ। সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি, জেলা প্রশাসনের আলোচনা সভা
শহীদ প্রেসিডেন্ট জিয়া একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন - এমপি আনু
Link Copied